উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা, আহত হাতির চিকিৎসা শুরু

এদিকে, আজ সকাল ৯টার দিকে উখিয়ার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় সাতটি বন্য হাতির একটি পাল লোকালয়ে চলে আসে। খবর পেয়ে বন বিভাগের কর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতিগুলোকে বনের ভেতরে ফিরিয়ে দেওয়া হয়।
এর আগে গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলায় খাবারের সন্ধানে লোকালয়ে এসে গর্তে আটকা পড়ে দুটি বন্য হাতি। পরে বন বিভাগ তাদের উদ্ধার করে বনে ফিরিয়ে দেয়। এ ছাড়া গত ১২ জুলাই টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ার পাহাড়ি এলাকায় ওপর থেকে গড়িয়ে পড়ে ২০ থেকে ২৫ বছর বয়সী একটি মা হাতির মৃত্যু হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

