খুলনায় টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা, লুট

কাউন্টার ম্যানেজার মন্টু বলেন, দুর্বৃত্তরা ক্যাশ কাউন্টার থেকে নগদ পাঁচ হাজার টাকা ও টিকিট বিক্রেতার কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা কাউন্টারের মধ্যে থাকা কম্পিউটারের মনিটর এবং ক্যামেরা ভাঙচুর করে ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। তিনি অসুস্থ থাকায় কাউন্টারে যেতে পারেননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

