সুন্দরবনে এক সপ্তাহের ব্যবধানে আরও ২ জেলে অপহরণ, আগের ৪ জনও জিম্মি

সুন্দরবনে জলদস্যুদের হাতে জেলে অপহরণের ঘটনা থামছেই না। এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকা থেকে নতুন করে দুই জেলেকে অপহরণ করেছে ‘আলম বাহিনী’। এর আগে অপহৃত পাঁচ জেলের মধ্যে একজন মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেও বাকি চারজন এখনো জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন।
নতুন করে অপহৃত দুই জেলে হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের বেলাল গাজী ও সিদ্দিক গাজী।
সারাদেশ থেকে আরও পড়ুন

