কক্সবাজার সৈকত: ঝাউবন কেটে পর্যটন কার্নিভ্যাল

তবে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ বিষয়ে বন বিভাগের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।
এদিকে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠার পর গত সোমবার বিকেলে কার্নিভ্যালের স্থল পরিদর্শনে যায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি দল। গত মঙ্গলবার তিনি আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি বিমান চলাচলের নিরাপত্তার স্বার্থে কিছু গাছের আগার অংশ এবং ঝড়ে পড়ে থাকা কিছু গাছ কাটা হয়েছে। কার্নিভ্যালের স্থলে কোনো গাছ কাটা হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে বন বিভাগ। তিনি আরও জানান, বুধবার জেলা প্রশাসনের সমন্বয়ে একটি দল সরেজমিনে বিষয়টি তদন্ত করে দেখবে।
ঝাউবন কাটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে এই নিয়ে সমালোচনা। খোদ স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘কক্সবাজার পর্যটন কার্নিভ্যালের নামে ঝাউবন নিধনকারীদের আইনের আওতায় আনা দরকার।’

