বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭

ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৮) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ অটোরিকশার সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নান্দাইল চৌরাস্তা থেকে সাতজন যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে ভাটিসাভার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রফিকুল ইসলাম নিহত হন।

নিহত রফিকুল ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ওয়াদ্দেরভিটা গ্রামের এবাদ আলী ফকিরের ছেলে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...