নারায়ণগঞ্জে চুলায় আগুন জ্বালাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৪

স্থানীয়রা জানান, ঘটনার সময় ফ্ল্যাটের দরজা-জানালা সব বন্ধ ছিল। তাঁদের ধারণা, গ্যাসের চুলার চাবি খোলা থাকা অথবা গ্যাসের লাইনে লিকেজের কারণে পুরো ঘরে গ্যাস জমে থাকতে পারে।
তাঁরা জানান, সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা ও ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

