শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালালেন পাচারকারীরা, ২৮ নারী-পুরুষ উদ্ধাররাজধানীর খিলগাঁওয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যাপাকা ধান মাঠে, নিম্নচাপের বৃষ্টিতে বিপাকে সোনাগাজীর কৃষকেরানারায়ণগঞ্জে চুলায় আগুন জ্বালাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৪বগুড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তরুণেরগোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীরফ্রান্সে সংগীত প্রযোজককে মারধর, ছয় বছর পর তিন পুলিশ কর্মকর্তার কারাদণ্ডমন ভালো ও শান্ত রাখতে নবীজির শেখানো ৩ দোয়াযে হোটেলের দুয়ার খোলে হাতে লেখা চিঠির আবেদনেঅস্ট্রেলিয়ার ক্রিকেট তোলপাড় করা খাজার বইয়ের সেই অধ্যায়ে কী আছে
বিজ্ঞাপন

পাকা ধান মাঠে, নিম্নচাপের বৃষ্টিতে বিপাকে সোনাগাজীর কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম
পাকা ধান মাঠে, নিম্নচাপের বৃষ্টিতে বিপাকে সোনাগাজীর কৃষকেরা

ফেনীর সোনাগাজীতে থেমে থেমে বৃষ্টিতে আমন ধান কাটা ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আজ শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে সরিষাসহ বিভিন্ন রবিশস্যের বপনও পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকা থেকে ধান কাটতে আসা শ্রমিকেরা। ব্যাহত হচ্ছে দিনমজুর ও শ্রমজীবী মানুষের স্বাভাবিক কাজকর্মও। বৃষ্টি উপেক্ষা করে প্রয়োজনের তাগিদে বাইরে বের হলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। বৃষ্টি অব্যাহত থাকলে জমিতে পানি জমে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...