বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়
বিজ্ঞাপন

পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম
পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

বাড়ির পাশে ফুটবল খেলার সময় বল পড়ে যায় পুকুরে। সেই বল তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে যমজ দুই ভাই। উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশেই ফুটবল খেলছিল দুই শিশু। একপর্যায়ে বলটি গড়িয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। সেটি আনতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। এর কিছুক্ষণ পর পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় এক পথচারী শিশু দুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের খবর দেন।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে নিশ্চিত করেন।

ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...