বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

১৬ ঘণ্টার চেষ্টায় কর্ণফুলী কমিউটারের বগি উদ্ধার, আপলাইন এখনও বন্ধ

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
১৬ ঘণ্টার চেষ্টায় কর্ণফুলী কমিউটারের বগি উদ্ধার, আপলাইন এখনও বন্ধ

লাকসামে দুর্ঘটনার কবলে পড়া কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো ১৬ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত লাইন পুরোপুরি মেরামত না হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাইন সংস্কার কাজের বিষয়ে কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার শেখ আনোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করতে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। সংস্কারকাজ শেষ হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া গেলে আপলাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব হবে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...