বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম
সোহরাওয়ার্দী হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে মো. আলম শেখ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি আগে থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে হাসপাতালের ভেতরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিষয়টি চুয়াডাঙ্গা ডট নেটকে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।

নিহত আলম শেখের পরিবার জানায়, বেশ কয়েকবার স্ট্রোক হওয়ার পর থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।

পুলিশের বিবরণ অনুযায়ী, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন। ওই সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের মনে সন্দেহ জাগে এবং তারা তাকে ‘শিশু চোর’ বলে ধরে নেন। সেখানে আসার কারণ জানতে চাইলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে স্বজনেরা তাকে দোতলা থেকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন এবং বেদম মারধর শুরু করেন।

মারধরের তীব্রতায় ঘটনাস্থলেই আলম শেখের মৃত্যু হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ পরে আলম শেখের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। পরিবারও নিশ্চিত করেছে যে একাধিকবার স্ট্রোক করার কারণে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ময়নাতদন্ত সম্পন্ন করতে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...