বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

যুবকর মরদেহ নিয়ে দুই পরিবারের বিরোধ, কাবিননামা দেখিয়ে বুঝে পেলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম
যুবকর মরদেহ নিয়ে দুই পরিবারের বিরোধ, কাবিননামা দেখিয়ে বুঝে পেলেন স্ত্রী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত ধর্মান্তরিত যুবকের মরদেহ নিয়ে হিন্দু-মুসলিম দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। তার মরদেহের দাফন নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের দুই পরিবার। একদিকে ছেলের মরদেহ হিন্দু ধর্মীয় রীতিতে সৎকার করতে চান বাবা ও পরিবারের সদস্যরা। অন্যদিকে স্বামীর ইসলাম গ্রহণ ও বিয়ের কাবিননামা দেখিয়ে মুসলিম রীতিতে দাফনের দাবি জানান স্ত্রী।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায়। নিহত যুবকের নাম চঞ্চল কুমার (২৩)। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয় মো. আব্দুল্লাহ। তিনি কার্পাসডাঙ্গা আদিবাসীপাড়ার বাসিন্দা শ্রী মিলন কুমারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর আগে চঞ্চল কুমার হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে পাশের গ্রামের এক মুসলিম নারীকে বিয়ে করে সংসার শুরু করেন তিনি। এরপর থেকে স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনযাপন করছিলেন আব্দুল্লাহ। গত ২৪ অক্টোবর ভোরে ঢাকা যাওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীপুর মোড়ে একটি বাস দুর্ঘটনায় তিনি নিহত হন। দুর্ঘটনার পর তার মরদেহ গ্রামের বাড়ি কার্পাসডাঙ্গায় পৌঁছালে দাফন ও সৎকারের বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...