মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ

সন্ধ্যায় শহরের পুরাতন রাজবাড়ির মাঠ থেকে ‘ছংরাসিহ্ ওয়াগ্যোয়াই লাহ্ রাথা পোয়েঃ লাগাইমে. . ’ (সবাই মিলে মিশে রথযাত্রায় যায়. .) আদিবাসী মারমা’রা এই বিশেষ গানটি পরিবেশন করে মাহারথ যাত্রা শুরু করেন। এ সময় পাংখো (এক ধরণের পুতুল) নৃত্য পরিবেশন আর রথ টানতে শত শত আদিবাসীরা রাস্তায় নেমে আসেন। রথে জ্বালানো হয় হাজার হাজার মোমবাতি এবং দান করা হয় নগদ অর্থ। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাতে বান্দরবানের উজানীপাড়াস্থ সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে প্রবারণা পূর্ণিমা উৎসবের।
বান্দরবান রাজ গুরু বৌদ্ধ বিহার এর নন্দশ্রী ভিক্ষু বলেন, ‘প্রবারণায় ভগবান বুদ্ধের কাছে দেশবাসীর শান্তি কামনা করছি, যাতে সবাই সুখে থাকে।’
সারাদেশ থেকে আরও পড়ুন

