বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

মাদ্রাসায় যৌন নিপীড়ন, সেই শিশুর বাড়িতে মিষ্টি নিয়েও যান অভিযুক্ত শিক্ষক

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম
মাদ্রাসায় যৌন নিপীড়ন, সেই শিশুর বাড়িতে মিষ্টি নিয়েও যান অভিযুক্ত শিক্ষক

গাজীপুরের টঙ্গীতে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মোসলেম আহম্মদ ঘটনার পর মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন বলে জানা গেছে। ভবনের সিসিটিভি ফুটেজে তাকে হাতে লাল রঙের একটি ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেখা যায়। পরে ওই ব্যাগে মিষ্টির প্যাকেট ছিল বলে আরেকটি ফুটেজে দেখা গেছে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ২০ অক্টোবর দুপুর ১২টা ৩৮ মিনিটে লাল রঙের ব্যাগ হাতে ভবনে প্রবেশ করেন মোসলেম আহম্মদ। নিচতলায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে তিনি লিফটের দিকে যান। এক মিনিট পর, ১২টা ৩৯ মিনিটে, তাকে লিফটে উঠতে দেখা যায়। পরে তিনি নিচে নেমে ভবন থেকে বেরিয়ে যান। পুরো সময় তার হাতে ব্যাগটি ছিল।

শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে মিষ্টি নিয়ে গিয়েছিলেন কি না, জানতে চাইলে পরিবারের সদস্য শাহজালাল রুমি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুধু মিষ্টি নিয়েই নয়, বাসায় ঢুকতে না পেরে অভিযুক্ত শিক্ষক তার স্ত্রীকে খুদে বার্তাও পাঠান।

শিশুটির মায়ের সঙ্গে দেখা করতে না পেরে দুপুর ১২টা ৪৫ মিনিটে মুসলিম আহমেদ তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান। এতে লেখা ছিল, ‘আপু আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি। আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি।’ তবে দেখা না পেয়ে তিনি ফিরে যান। সোমবার ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এসব দৃশ্য দেখা গেছে।

সার্বিক বিষয়ে জানতে শাহজালাল রুমির সঙ্গে যোগাযোগ করা হয়। মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে হোয়াটসঅ্যাপ কথা হয়। তিনি বলেন, ‘তারা মব সৃষ্টি করছে, প্রতিনিয়ত লাইভ থ্রেট দিয়ে যাচ্ছে। আমাকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। তাই আমি আমার মতোই রয়েছি। আমি সবার কাছে দোয়া চাই।’

পরিবারের নিরাপত্তার বিষয়ে রুমি জানান, তার পরিবারের সদস্যদের ফোন নম্বরও ছড়িয়ে পড়েছে। তাদের লাইভে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রুমি আরও বলেন, ‘একটা প্রতিষ্ঠানে গিয়ে বিচার চেয়ে, বিচার না পেয়ে স্বীকারোক্তি পাওয়ার পর উত্তমমধ্যম দিয়েছিলাম।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...