রংপুরে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে তিন বাড়িতে ভাঙচুর, শতাধিক পুলিশ মোতায়েন

রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগে তিনটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চক করিম (তেলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চক করিম (তেলিপাড়া) গ্রামের বাসিন্দা বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্তের (২২) বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগ ওঠে। এ অভিযোগ ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সোমবার সন্ধ্যায় বিক্ষুব্ধ লোকজন তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

