বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

কুমিল্লায় দেড় লাখ টাকায় নবজাতক হস্তান্তর, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম
কুমিল্লায় দেড় লাখ টাকায় নবজাতক হস্তান্তর, গ্রেপ্তার ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মের পরপরই দেড় লাখ টাকার বিনিময়ে এক নবজাতককে অন্যত্র সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকটিকে উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৩ অক্টোবর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ছেলেসন্তান জন্ম দেন ২১ বছর বয়সি খাদিজা আক্তার।

পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাত্র চার ঘণ্টার মধ্যে নবজাতকটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় শিশুটিকে হস্তান্তরের জন্য ব্যবহৃত একটি চুক্তিপত্রও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবির হোসেনের মা জোবেদা আক্তার সানজিদা (৩৫), আবিরের চাচা নজরুল ইসলাম মনির (৪৮), স্বপ্না বেগম (৪২) ও রিপন (৩৮)। তাদের বিরুদ্ধে মানবপাচার ও নারী-শিশু নির্যাতনসংক্রান্ত আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, খাদিজা আক্তার ও প্রধান অভিযুক্ত আবির হোসেন (১৯) চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকট গ্রামের বাসিন্দা। তাদের বাড়ি পাশাপাশি। প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে আবির একাধিকবার খাদিজার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান বলে অভিযোগ রয়েছে। এর ফলে খাদিজা গর্ভবতী হন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...