বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলারে ফাটল–ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ এএম
ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলারে ফাটল–ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান

বর্তমানে বিদ্যালয়টিতে চারজন শিক্ষক পাঠদান করছেন। দীর্ঘদিন ধরে চলা এই অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠা দিন দিন বাড়ছে। নিরাপদ শ্রেণিকক্ষের অভাবে স্বাভাবিক পরিবেশে পাঠদান নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলা রানী সরকার বলেন, বিদ্যালয়ের আসবাবপত্রের সংকট ও অবকাঠামোগত সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। পিডিপি-৫ কার্যক্রমের আওতায় প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ তা যাচাই করেছেন। নতুন আসবাবপত্র দেওয়ার আশ্বাসও পাওয়া গেছে।

তিনি আরও বলেন, পুরোনো ভবনের ছাদ চুঁইয়ে লাইব্রেরি ও শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে। লাইব্রেরির বইপত্র রক্ষায় নিজ উদ্যোগে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান হলে পাঠদান কার্যক্রম স্বাভাবিক ও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়টির সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। উপজেলা পরিষদের সভাতেও বিষয়টি আলোচনা করা হয়েছে। সেখান থেকে বরাদ্দ পাওয়া গেলে, নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে একটি টিনশেড ঘর নির্মাণ করে পাঠদান চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...