ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপি জানায়, সোমবার (২৬ অক্টোবর) দিনভর অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অবিস্ফোরিত ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স ও একটি অ্যান্টি কাটার জব্দ করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, মিরপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৪, তেজগাঁওয়ে ৭৪, গুলশানে ৬২, মতিঝিলে ৪৮, লালবাগে ৪২, উত্তরা বিভাগে ৩৭ এবং রমনা বিভাগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করেছে আরও তিনজনকে।
সারাদেশ থেকে আরও পড়ুন

