বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ইসলামপুরে মেয়াদ শেষের চার মাস পরও শুরু হয়নি ঈদগাহ সড়কের কাজ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম
ইসলামপুরে মেয়াদ শেষের চার মাস পরও শুরু হয়নি ঈদগাহ সড়কের কাজ

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও টেস্ট রিলিফ (টিআর) কর্মসূচির আওতায় এসব প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়। গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে কাজ শুরু করার কথা ছিল। এ জন্য প্রকল্পের সভাপতিদের প্রথম কিস্তির অর্থও দেওয়া হয়। প্রকল্পগুলোর কাজ তদারকির দায়িত্বে ছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন। পরে তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। গত ৩০ জুন প্রকল্পগুলোর নির্ধারিত মেয়াদ শেষ হয়।

চার প্রকল্পে বরাদ্দ প্রায় ১০ লাখ ২১ হাজার টাকা

কাবিটা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ সিরাজাবাদ ডিহিদার বাড়ি কবরস্থানের দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর নির্মাণে ৩ লাখ ৭ হাজার ১৮৭ টাকা বরাদ্দ দেওয়া হয়। একই কবরস্থানের পশ্চিম পাশে সীমানাপ্রাচীর নির্মাণে টিআর কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ৮৭ হাজার ৪০১ টাকা।

এ ছাড়া গাইবান্ধা ইউনিয়নের গাইবান্ধা ঈদগাহ সড়ক সিসিকরণের জন্য কাবিটা কর্মসূচির প্রথম পর্যায়ে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে, চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বামনায় আব্দুর রশিদ মেম্বারের বাড়ি থেকে মুনুর বাড়ির পাশের সড়কে ইউড্রেন নির্মাণে টিআর কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ দেওয়া হয় তিন লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা। চারটি প্রকল্পে মোট বরাদ্দের পরিমাণ ১০ লাখ ২০ হাজার ৯৪৫ টাকা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...