বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সুন্দরবনে তেলবাহী জাহাজের ধাক্কায় ১,২৫০ টন কয়লাবোঝাই কার্গোডুবি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পিএম
সুন্দরবনে তেলবাহী জাহাজের ধাক্কায় ১,২৫০ টন কয়লাবোঝাই কার্গোডুবি

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সোয়া ২টা পর্যন্ত ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি। তবে জাহাজটি মূল বন্দর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর সূত্রে জানা গেছে, হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে ঢাকার বাদামতলীর উদ্দেশে রওনা হয়েছিল এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরীর কোঠা এলাকায় ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী জাহাজের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে কার্গো জাহাজটির তলা ফেটে যায় এবং ভেতরে পানি ঢুকে সেটি ডুবে যায়।

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ

এমভি ফুলবাড়ীর সুকানি মো. সাকিব কাজী বলেন, রাত সাড়ে ৯টার দিকে হিরণ পয়েন্ট থেকে কয়লা বোঝাই করে তাঁরা মোংলার দিকে আসছিলেন। এ সময় জান্নাতুল ফেরদৌস নামের তেলবাহী জাহাজটি বিপরীত দিক থেকে আসছিল। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের জাহাজে ধাক্কা দেয়। এতে জাহাজের ডেক ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে।

সাকিব কাজী বলেন, ‘আমরা জাহাজটি নদীর কিনারার দিকে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এর মধ্যেই এটি ডুবতে শুরু করে। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে পানিতে লাফ দিয়ে সাঁতরে অন্য একটি জাহাজে উঠি।’

অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের লস্কর মো. নয়ন শেখ বলেন, নোঙরের সমস্যার কারণে তাঁদের জাহাজটি সরে মূল চ্যানেলে চলে আসে। সামনে এসে আলো জ্বালিয়ে সংকেত দেওয়ার চেষ্টা করলেও সংঘর্ষ এড়ানো যায়নি। ধাক্কায় তিনি ছিটকে ফুলবাড়ী জাহাজে গিয়ে পড়েন বলে দাবি করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...