বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

শ্যামলীতে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ১

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম
শ্যামলীতে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ১

রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. রাজা (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানার শিশুমেলা ক্রসিংয়ের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।

ডিএমপির এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রতিরোধে অভিযান চালাচ্ছিল পুলিশের দলটি। এ সময় শিশুমেলা ক্রসিংয়ের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে রাজাকে আটক করা হয়।

আটকের পর তাঁকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...