গুলশানের রেস্টুরেন্টে ৪ কোটি টাকার বিদেশি মদ-বিয়ার জব্দ

এনবিআর জানায়, উচ্চ শুল্কের পণ্য, বিশেষ করে অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় শুল্ক ফাঁকি দিয়ে সংগ্রহ ও বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে রেস্টুরেন্টের ওয়্যারহাউস ও ডিসপ্লেতে থাকা মদ-বিয়ারের হিসাব নেওয়ার সময় ভেতরে একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া যায়। সেখানে রেজিস্টারে এন্ট্রিবিহীন বিপুল পরিমাণ মদ ও বিয়ার মজুত ছিল।
প্রাথমিক অনুসন্ধানে ৮২৬ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৫৬ হাজার টাকা হলেও শুল্ক-করসহ মূল্য প্রায় ৩ কোটি ৫১ লাখ ৮৭ হাজার টাকা। পাশাপাশি হেইনেকেন ও হান্টারসহ বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার জব্দ করা হয়, যার শুল্ক-করসহ মূল্য প্রায় ৫০ লাখ ৯৫ হাজার টাকা। সব মিলিয়ে ২ হাজার ৩৫৯ লিটার মদ ও বিয়ারের শুল্ক-করসহ মূল্য দাঁড়ায় ৪ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা।
সারাদেশ থেকে আরও পড়ুন

