বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদির
বিজ্ঞাপন

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ

রূপক সরকার বলেন, ‘বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হঠাৎ করে গড়ে ওঠেনি। আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা অপশক্তিকে জানিয়ে দিতে চাই, এ দেশে যাঁরা অসাম্প্রদায়িক সংস্কৃতি ও শুদ্ধ রাজনৈতিক চর্চাকে ধারণ করেন, তাঁদের ওপর ভবিষ্যতে এ ধরনের অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালানোর দুঃসাহস দেখানো হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’

উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, গত দুই বছরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্থাপনা ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের জন্য একটি শ্রেণি উঠে-পড়ে লেগেছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। একটি বিশেষ শক্তি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করছে।

মোরশেদ আলম বলেন, ‘আমরা মনে করি, এ বাংলাদেশ কমরেড মণি সিংহের বাংলাদেশ, এ বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ। এ দেশের সব শ্রেণি-পেশার মানুষ রক্ত ও জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন। পরাজিত শক্তির নতুন করে আবির্ভূত হওয়ার কোনো সুযোগ নেই। এ দেশে সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ বসবাস করবেন। সবাই মিলেমিশে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

জেলা সিপিবির সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তানরা ১৯৭১ সালে রণাঙ্গনে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। অথচ তাঁকে যেন তাঁর লাল মাটিতে দাফন করা না হয়। সে কারণে পরিবারের সদস্যদের রাত ৩টার দিকে অন্ধকারে তাঁর দাফন সম্পন্ন করতে হয়েছিল। বাংলাদেশের ৫৬ বছরের ইতিহাসে এর চেয়ে দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা আর হতে পারে না।’

আলকাছ উদ্দিন মীর আরও বলেন, ‘এর প্রতিবাদ করতে গিয়ে আমাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদ করায় গতকাল পল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে মব সন্ত্রাস চালিয়ে নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। সেই হামলার প্রতিবাদেই আজ আমরা এখানে দাঁড়িয়েছি। আজ জাতির স্বার্থে আমাদের প্রশ্ন, এ দেশে কেন এ ধরনের মব সন্ত্রাস হচ্ছে? মানুষের কণ্ঠ কেন রোধ করার চেষ্টা করা হচ্ছে?’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...