কমলগঞ্জে মসজিদের দানবাক্সসহ এক রাতে ৭ দোকানে চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জে এক রাতে সাতটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুটি মসজিদের দানবাক্সের টাকাও চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার মাধবপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এরপর থেকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের সামসু মিয়া ও বাবুল মিয়ার দুটি দোকান, টিলাগাঁওয়ের ফরিদ মিয়ার দোকান এবং ভাসানীগাঁও এলাকার তালেব ও আব্দুল্লাহর দোকানসহ বিভিন্ন দোকানে চুরি হয়। এ ছাড়া সদর ইউনিয়নের লংগুরপার এলাকার হাবিব মিয়ার দোকানেও চুরির ঘটনা ঘটেছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

