বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

বাহরাইনে ‘ব্রাদার্স ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম
বাহরাইনে ‘ব্রাদার্স ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর ও জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্রাদার্স ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ সিজন-১।

​প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করে। রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় সিত্রা স্টাইকার এবং ব্রাদার্স ব্যাডমিন্টন ক্লাব। দারুণ নৈপুণ্য দেখিয়ে শিরোপা জিতে নেয় ব্রাদার্স ব্যাডমিন্টন ক্লাব। টুর্নামেন্টে রানার্সআপ হয় সিত্রা স্টাইকার এবং তৃতীয় স্থান অর্জন করে এফবি টিম।

​পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য টিপু সুলতান 'ম্যান অব দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হন। অন্যদিকে জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের (ম্যান অব দ্য ম্যাচ) পুরস্কার পান ওয়েস আহমেদ।

বাহরাইনে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল প্রদর্শনী

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকার। এছাড়া, বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের সভাপতি আবুল কালাম আজাদসহ অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের প্রতিনিধিবৃন্দসহ বাহরাইনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

​টুর্নামেন্ট শেষে ব্রাদার্স ব্যাডমিন্টন ক্লাব-এর সভাপতি আল মারুফ বলেন, "প্রবাসে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পরিবেশ ও ভ্রাতৃত্বের বন্ধন ধরে রাখা সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে, পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সুযোগ দেয়।"

বাহরাইনে হৃদরোগে বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের মৃত্যু

​বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন, "খেলাধুলা প্রবাসে সুস্থ বিনোদনের মাধ্যম। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসীরা নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারেন।”

​খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি এবং পুরষ্কার বিতরণ করা হয়। 'ব্রাদার্স ব্যাডমিন্টন বাহরাইন ক্লাব-এর আয়োজনে এবং 'বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইন'-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই আসরের টাইটেল স্পন্সর ছিল এআরএম গ্রুপ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...