বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে খেলাধুলা বই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম
আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে খেলাধুলা বই: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, ডিজিটাল ডিভাইসের আসক্তি কমানো এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বরিশালের কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঠ্যপুস্তকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা এবং ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এর মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলারও লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে প্রতিহিংসা ও দল-মতের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জাতি ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...