বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বাধা থকছে না নভেম্বরে সেন্টমার্টিনে রাতযাপন

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম
বাধা থকছে না নভেম্বরে সেন্টমার্টিনে রাতযাপন

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে এবার নিষেধাজ্ঞা তুলে নিয়ে নভেম্বরে পর্যটকদের রাতযাপনের সুযোগ মিলছে। এর আগে নভেম্বর মাসে শুধু দিনে গিয়ে একই দিন ফিরে আসার নিয়ম ছিল। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন, রাতযাপন করতে পারবেন।

এ ছাড়াও প্রতিদিন সেন্টমার্টিনে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া পর্যটকদের জন্য নির্ধারিত ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফিও বাতিল করা হয়েছে। এই ফি পর্যটকদের পরিবর্তে জাহাজ মালিকদের কাছ থেকে নেওয়া হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত সংক্রান্ত আগের সিদ্ধান্ত সংশোধন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২৫ অক্টোবর জারি করা নির্দেশনায় গত বছরের প্রজ্ঞাপনের শর্ত বহাল রাখা হয়েছিল। তাতে নভেম্বর মাসে শুধু দিনে গিয়ে একই দিন ফিরে আসার নিয়ম ছিল। ডিসেম্বর ও জানুয়ারিতে ছিল রাতযাপনের সুযোগ। এ নিয়ে পর্যটক, হোটেল-রেস্তোরাঁর মালিক ও জাহাজ মালিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। নতুন সিদ্ধান্তে সেই বিভ্রান্তি দূর হলো।

নির্দেশনা অনুযায়ী, আগের মতোই কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে।

পরিবেশ রক্ষায় থাকছে নানা বিধিনিষেধ

সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করতে হবে। পরিবেশ সংরক্ষণে দেওয়া নির্দেশনাও মেনে চলতে হবে।

গত ১২ অক্টোবরের সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পর্যটকদের পলিথিন বহন না করা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলা এবং নিজেদের পানির ফ্লাস্ক সঙ্গে রাখার আহ্বান জানান।

সভায় আরও জানানো হয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবালসহ দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে। রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চশব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি করা যাবে না। কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনা-বেচা এবং সৈকতে মোটরসাইকেলসহ অনুরূপ যানবাহন চালানোও নিষিদ্ধ থাকবে।

পর্যটক বরণে ব্যবসায়ীদের প্রস্তুতি

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর পর্যটন মৌসুম শুরু হওয়ার খবরে সেন্ট মার্টিনে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আয়-রোজগার বাড়ার আশায় নতুন করে স্বপ্ন দেখছেন দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের বরণ করে নিতে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত ও সাজসজ্জার কাজ।

দ্বীপের বাসিন্দা মুহাম্মদ আমিন বলেন, দীর্ঘদিন পর পর্যটকবাহী জাহাজ আসতে যাচ্ছে। জেটির কাজ শেষ হলেও জাহাজ ভেড়ানোর পন্টুন জরাজীর্ণ। মরিচা ধরে গর্ত সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় পর্যটন মৌসুমে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই জাহাজ চলাচল শুরুর আগেই এটি মেরামতের উদ্যোগ নেওয়া জরুরি। তাছাড়া জেটি নির্মাণের কাজেও অনিয়ম হয়েছে।

সেন্টমার্টিন হোটেল মালিক-ব্যবসায়ী সমিতির দায়িত্বে থাকা আব্দুর রহমান বলেন, পর্যটন মৌসুম ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পর্যটকদের আগমন শুরু হলে দ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরতে পারে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের দুই শতাধিক হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় মেরামত ও সাজসজ্জার কাজ চলছে। আগামী মাস থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে তার আগে জেটির পন্টুন মেরামত করা জরুরি। অন্যথায় পর্যটকদের ওঠানামার সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

কক্সবাজার জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জেটির কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এখনো কিছু কাজ বাকি আছে। তবে জাহাজ চলাচল শুরুর আগেই প্ল্যাটফর্মের কাজ শেষ করা হবে, যাতে পর্যটকদের ভোগান্তি না হয়। জেটি নির্মাণে অনিয়মের অভিযোগও খতিয়ে দেখা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...