বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে তিন বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম
রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে তিন বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার ভিডিও প্রকাশের অভিযোগকে কেন্দ্র করে তিনটি পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৃথক দুই মামলা পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের চক করিম (তেলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ভিডিও প্রকাশের অভিযোগে অভিযুক্ত সৌরভ চন্দ্র মহন্ত (২২) এবং বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত শফিকুর ইসলাম আরিফকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চক করিম তেলিপাড়া গ্রামের বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননা করে ভিডিও প্রকাশের অভিযোগ ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে উত্তেজিত একদল লোক তিনটি পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনটি ছাগল ও আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় সৌরভের বাবা বিশু চন্দ্র মহন্ত বাদী হয়ে একটি মামলা করেছেন। অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...