বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ইরাক থেকে চুয়াডাঙ্গায়, সুড়ঙ্গ বানিয়ে ২৬ বছর ধরে সাধনা এক নারীর

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম
ইরাক থেকে চুয়াডাঙ্গায়, সুড়ঙ্গ বানিয়ে ২৬ বছর ধরে সাধনা এক নারীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী গ্রাম পেরিয়ে কিছুটা দূরে জনবসতিহীন এক প্রান্তর। স্থানীয় মানুষের কাছে জায়গাটি ‘বেইলের মাঠ’ নামে পরিচিত। প্রায় আড়াই দশক আগেও নির্জন ও জঙ্গলাকীর্ণ এই মাঠে মানুষের আনাগোনা ছিল না বললেই চলে। সেই মাঠেই গড়ে উঠেছে ‘বিশ্ব ধ্যান মঞ্জিল’ নামের একটি আশ্রম। সাড়ে সাত শতক জমির ওপর গড়ে ওঠা আশ্রমের একটি টিনের চালার নিচে রয়েছে মাটির গভীরে নেমে যাওয়া সিঁড়ি। সিঁড়ি দিয়ে নামলে পাওয়া যায় সুড়ঙ্গের মতো অন্ধকার একটি কক্ষ। সেখানে দীর্ঘ ২৬ বছর ধরে ধ্যান ও সাধনা করে আসছেন লাভলী শাহ ফকির রানী নামের এক নারী।

আশ্রমে রয়েছে আরেকটি টিনের ঘর। সেখানে নিজের ছবির সামনে বসে সাধনা করেন লাভলী শাহ। ওই ঘরে হিন্দু ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি ও ছবিও রয়েছে। নির্জন এই আশ্রমে তার সার্বক্ষণিক সঙ্গী ও সেবাযত্নে নিয়োজিত রয়েছেন দূরদূরান্ত থেকে আসা দুজন খাদেম। তাদের একজন মাহবুব আলম বাচ্চুর বাড়ি রাজবাড়ী জেলায়। অন্যজন আলভী বেগমের বাড়ি রংপুর জেলায়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, লাভলী শাহ আসার আগে এই মাঠে কোনো ফসল আবাদ হতো না। এখন সেখানে প্রচুর ফসল উৎপাদিত হয়। তাদের মতে, বিভিন্ন আখড়া বা আশ্রম নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা শোনা গেলেও বিশ্ব ধ্যান মঞ্জিলে তেমন কিছু নেই। ধ্যান ও মানবসেবায় সময় কাটান লাভলী শাহ ও তার খাদেমেরা।

দীর্ঘ ২৬ বছর ধরে আশ্রমে রয়েছেন খাদেম মাহবুব আলম বাচ্চু। তিনি বলেন, এটা দমের মাদারের দরবার। দমের মাদার বলতে মা বোঝায়। মা আর আমি এখানে দীর্ঘ ২৬ বছর ধরে সাধনা করছি। এখানে সাধুসঙ্গও হয়। ফলসেবা দেওয়া হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী গ্রামে অবস্থিত ‘বিশ্ব ধ্যান মঞ্জিল’ আশ্রমের প্রাঙ্গণ। ছবি : এশিয়া পোস্ট
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী গ্রামে অবস্থিত ‘বিশ্ব ধ্যান মঞ্জিল’ আশ্রমের প্রাঙ্গণ। ছবি : এশিয়া পোস্ট

নিজের গর্ভে সন্তান না থাকলেও দীর্ঘ জীবনে কুড়িয়ে পাওয়া ২০ জনের বেশি এতিম ও পথশিশুকে মমতা দিয়ে লালন-পালন করে বড় করেছেন লাভলী শাহ। বর্তমানে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন তিনি। তারপরও মানুষের কল্যাণে ধ্যান ও সাধনা চালিয়ে যাচ্ছেন।

তবে তার এই দীর্ঘ সাধনার পথ মসৃণ ছিল না। লাভলী শাহর ভাষ্য অনুযায়ী, নির্জন মাঠের আশ্রমে অতীতে একাধিকবার ডাকাত ও সন্ত্রাসীদের কবলে পড়তে হয়েছে তাকে। পিস্তল ঠেকিয়ে ভয় দেখানোর ঘটনাও ঘটেছে। এ ছাড়া লালন শাহকে নিয়ে লেখা তার দীর্ঘদিনের সংগ্রহে থাকা একটি মূল্যবান ডায়েরিও হারিয়ে গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...