বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

অভ্যুত্থানের আগে যারা সাইকেলে চড়তেন, তারাই তিন দিন পর প্যারাডোতে

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম
অভ্যুত্থানের আগে যারা সাইকেলে চড়তেন, তারাই তিন দিন পর প্যারাডোতে

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাবারের খরচ নিয়ে হাসনাতের বক্তব্যের প্রেক্ষিতে জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কিছু ব্যক্তির জীবনযাত্রার পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী। নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, অভ্যুত্থানের আগে সাইকেলে চলাফেরা করা ব্যক্তিদের কেউ কেউ মাত্র তিন দিন পর ক্যাম্পাসে প্যারাডো গাড়িতে চড়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টের দেওয়া এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে শেখ তানভীর বারী লেখেন, হাসনাত বলেছেন, প্রধানমন্ত্রী নাকি ১৫০ টাকার খাবার খাওয়ায় পুষ্টিহীনতায় ভুগে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। হাসনাতকে বলি-প্রধানমন্ত্রী তারেক রহমান ছেলেবেলা থেকেই পারিবারিকভাবে মিতব্যয়ী। জুলাই অভ্যুত্থানের আগে কারা সাইকেলে চড়তেন, আর অভ্যুত্থানের মাত্র তিন দিন পর থেকে কারা ক্যাম্পাসে প্যারাডো গাড়িতে চড়েছেন, তা সবাই জানে। কারা ৫ আগস্টের আগে বাটা জুতা কেনার সামর্থ্যও রাখতেন না, অথচ অভ্যুত্থানের পরে এয়ার জর্ডান পরে ঘুরেছেন, তা-ও জাতি দেখেছে। কারা মানুষের সরলতার সুযোগ নিয়ে বন্যার ত্রাণ ও টাকা মেরে দিয়েছে তাও জাতি দেখেছে।

পোস্টে তিনি লেখেন, কারা হলের খাবার খেতেই হিমশিম খেতেন, অথচ অভ্যুত্থানের পরপরই পাঁচ তারকা হোটেলে বসে কফি খাওয়া শুরু করেছেন-তাও মানুষের অজানা নয়। কারা মাসের নিজের খরচ চালাতে হিমশিম খেতেন, অথচ অভ্যুত্থানের পর নিজেরাই কয়েকটি ফ্ল্যাটের মালিক হয়েছেন এবং নিজেদের এপিএসকে ৪০০ কোটি টাকার মালিক বানিয়েছেন-সেই দুর্নীতিবাজদের কথাও আজ মানুষের মুখে মুখে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...