বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় নাহিদুর, স্ত্রী ও দুই মেয়ে

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম
মায়ের কবরের পাশে চিরনিদ্রায় নাহিদুর, স্ত্রী ও দুই মেয়ে

একদিন নাহিদুর রহমানের কোলে মাথা রেখেই শেষনিশ্বাস ত্যাগ করেছিলেন তার মা। ক্যানসারে আক্রান্ত মায়ের সেই মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিল পরিবার। কে জানত, একদিন সেই মায়ের কবরের পাশেই পাশাপাশি শায়িত হতে হবে নাহিদুর রহমান, তার স্ত্রী ও দুই শিশুকন্যাকে। কক্সবাজারের টুপটুপ ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে একই পরিবারের চারটি প্রাণ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোরের মনিরামপুর পৌর শহরের মোহনপুরে বাঁধাঘাট ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। পাশাপাশি চারটি কবরে চিরবিদায় জানানো হয় নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজী (৩৬) এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৭) ও মুনাইনা ইহানাকে (৩)।

এর আগে, বুধবার ভোরে চারজনের মরদেহ মোহনপুরে পৌঁছায়। প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা স্বজনরা মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। যে বাড়ি চারটি প্রাণের পদচারণে মুখর থাকার কথা, সেখানে নেমে আসে শোকের নিস্তব্ধতা। প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি।

গত ১৭ অক্টোবর সকালে কক্সবাজারের টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ হন নাহিদুর রহমান, তার স্ত্রী ও দুই মেয়ে। ওই দিন রিসোর্টের একটি শৌচাগার থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে মরদেহগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এরপর শুরু হয় অপেক্ষা—প্রিয়জনেরা বেঁচে আছেন, নাকি আগুন তাদের কেড়ে নিয়েছে, সেই অনিশ্চয়তায় কাটে পরিবারের সদস্যদের সময়। শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার মাধ্যমে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...