বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম
জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী বলেন, ‘তৌহিদী জনতা’ নাম ব্যবহার করে উগ্র সাম্প্রদায়িক শক্তি উন্মত্ত জনতা তৈরি করছে। এ ধরনের শক্তি রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতা ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ক্বাফী বলেন, সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। ভালুকায় দিপু চন্দ্র দাসকে গাছের সঙ্গে ঝুলিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তরিকা ভিন্ন হওয়ার কারণে একজন পীরকে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। লালনের মেলায় টাইম বোমা রেখে আতঙ্ক সৃষ্টি করে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আবদুল্লাহ আল ক্বাফী বলেন, এভাবে একটি উগ্র সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা দখল করতে চায়। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় বলেন, ‘আমি একটি সৌহার্দ্যের বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই।’

সংবাদ সম্মেলনে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি নির্মল রোজারিও, নূরে হক দরবার শরিফের আল্লামা হানিফ নুরী ও বিশ্ব হিন্দু ফেডারেশনের সন্তোষ চন্দ্র দাসসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ২ থেকে ৫ নভেম্বর দেশের প্রতিটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’। এরপরও সরকার পদক্ষেপ না নিলে ১৩ নভেম্বর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হবে। সর্বশেষ ২০ নভেম্বর শহীদ মিনার থেকে ময়মনসিংহ পর্যন্ত লংমার্চের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...