বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

আদালতের আদেশে মুক্ত তামান্না এখন শ্বশুরবাড়িতে

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
আদালতের আদেশে মুক্ত তামান্না এখন শ্বশুরবাড়িতে

আদালতের আদেশে মুক্ত হওয়ার পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে শ্বশুরবাড়িতে গেছেন বগুড়ার আলোচিত পুলিশ কন্যা তাসনিয়া রানা তামান্না।

বুধবার (২৮ অক্টোবর) পুলিশ জানিয়েছে, বর্তমানে তামান্না শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

এর আগে, গত সোমবার (২৬ অক্টোবর) বগুড়ার আদালত চত্বর থেকে তামান্নাকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয় সদর থানা-পুলিশ। পরে আদালতের আদেশে তাকে ছেড়ে দেওয়া হয়। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় বাবা-মাসহ পরিবারের সদস্যরা তাকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে চাইলে তাদের সঙ্গে তামান্নার ধস্তাধস্তি হয় বলে জানা গেছে।

তামান্নার বাবা সাময়িক বরখাস্ত পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদের অভিযোগ, গত ২৬ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে তার মেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ওই দিনই আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মো. শহিদ হোসেনসহ কয়েকজনকে আসামি করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১ মে তামান্না শহিদ হোসেনের সঙ্গে চলে যান। এ ঘটনায় তার বাবা পুনরায় অপহরণের অভিযোগ তোলেন। পরে গোয়েন্দা পুলিশ তামান্নাকে উদ্ধার করে আদালতে হাজির করে। এরপর তাকে রাজশাহীর একটি সেফ হোমে পাঠানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...