কালীগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মো. সৈকত আলী বলেন, এটি আত্মহত্যা নয়; নির্যাতন চালিয়ে তাঁর বোনকে হত্যা করা হয়েছে। বিষপানের পর হাসপাতালে নেওয়ার পথে সুমি আক্তারের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও এর পেছনে পরিকল্পিত হত্যাকাণ্ড রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মৃত্যুর খবর পেয়ে বুধবার সকালে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। পরে আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ।
সারাদেশ থেকে আরও পড়ুন

