বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়
বিজ্ঞাপন

ইনানীতে গ্যাসের আগুন জ্বলছেই, ২০০ মিটারে প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম
ইনানীতে গ্যাসের আগুন জ্বলছেই, ২০০ মিটারে প্রবেশে নিষেধাজ্ঞা

এদিকে আগুনের ঘটনার পর মঙ্গলবার সকাল ৬টা থেকে মেরিন ড্রাইভের আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রায় ৩ হাজার ৮০০ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী কাইজার নুর এশিয়া পোস্টকে বলেন, বাপেক্সের প্রতিনিধিদলের দিকনির্দেশনা অনুযায়ী পরিস্থিতি মোকাবিলায় কাজ করা হচ্ছে। বিকল্প ব্যবস্থায় প্রায় ২০০ মিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দা আজিজুল হক জানান, বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকে তারা ভোগান্তিতে রয়েছেন। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় দৈনন্দিন কাজকর্মে সমস্যা হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ চান তারা।

এদিকে আগুন দেখতে বুধবার সকাল থেকেই ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। সড়কে ব্যারিকেড দেওয়া হলেও অনেকে তা অমান্য করে ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সিকদার বাজার এলাকার বাসিন্দা সিরাজুল হক বলেন, আগের দিনের তুলনায় বুধবার আগুনের তীব্রতা বেড়েছে বলে তাঁদের মনে হচ্ছে। সম্ভাব্য বিপদের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

আরেক বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, তারা পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। তবে বাড়িতে থাকা মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আগের দিনের তুলনায় আগুনের তীব্রতা বেড়েছে এবং বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হতে দেখা যাচ্ছে বলে জানান তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে কেউ ২০০ মিটারের মধ্যে প্রবেশ করতে না পারেন। আগুন দেখতে অতিউৎসাহী হয়ে কেউ যেন ঘটনাস্থলে ভিড় না করেন, সে জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। আগুন কখন স্বাভাবিকভাবে নিভে আসে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...