সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

কৃষকের হিসাবে, হারভেস্টর দিয়ে এক বিঘা জমির ধান কাটতে খরচ হয় এক হাজার থেকে আড়াই হাজার টাকা। অন্যদিকে শ্রমিক দিয়ে ধান কাটতে খরচ পড়ে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। কৃষকের মতে, প্রতিটি এলাকায় পর্যাপ্ত হারভেস্টর থাকলে ধান কাটার খরচ কমত ও সময় বাঁচত। ফলে লাভও কিছুটা বাড়ত। তাঁদের দাবি, উৎপাদন খরচ যেভাবে বাড়ছে, সেই তুলনায় ধানের দাম বাড়ছে না। ফলে ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হয়ে পড়ছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কাজীপুরের বিভিন্ন এলাকায় রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে ধান কাটার ব্যস্ততা আরও বাড়তে পারে।
রৌহাবাড়ী এলাকার কৃষক জব্বার প্রামাণিক বলেন, একজন শ্রমিককে দিনে ৫০০ থেকে ৭০০ টাকা দিতে হচ্ছে। ধান কাটা পুরোদমে শুরু হলে মজুরি আরও বাড়তে পারে।
সারাদেশ থেকে আরও পড়ুন

