বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ এএম
সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

এদিকে বনদস্যুদের হাত থেকে রক্ষা পেতে জেলেদের বিশেষ নির্দেশনা দিয়েছে বন বিভাগ। তাঁদের নৌকাগুলোকে পাশাপাশি রাখা, গভীর সমুদ্রে এবং গহিন বনে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বন বিভাগের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং কোস্ট গার্ড বিশেষ নিরাপত্তায় থাকবে।

মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলসহ মোট জলসীমার আয়তন ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এর মধ্যে মাছ আহরণ কার্যক্রম ২০০ মিটার গভীরতার মধ্যে সীমাবদ্ধ। প্রায় ২৩৭টি শিল্প ট্রলার এবং ২৮ হাজার ৫৭৫টি যান্ত্রিক ও প্রচলিত মাছ ধরার নৌযান মাছ আহরণ করে থাকে। বর্তমানে খুলনা জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪১ হাজার ৬৪৫ জন। তাঁদের মধ্যে জেলার পাইকগাছা, কয়রা, দাকোপ, রূপসা, ডুমুরিয়া উপজেলার প্রায় সাড়ে ৩১ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে যান। প্রতিবছর এ সংখ্যা বাড়ছে। শুধু পাইকগাছার ১০টি গ্রামে এই সংখ্যা দেড় হাজার।

তবে বেসরকারি সংস্থার হিসাব অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় প্রায় ৩ লাখ জেলে বসবাস করেন। তাঁদের অধিকাংশ ইঞ্জিনচালিত ছোট নৌকায় সমুদ্র ও উপকূলবর্তী এলাকায় মাছ আহরণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...