বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সাতক্ষীরার পোড়ামাটির টালি যাচ্ছে ইউরোপ-আমেরিকায়

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম
সাতক্ষীরার পোড়ামাটির টালি যাচ্ছে ইউরোপ-আমেরিকায়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামের পোড়ামাটির টালি এখন দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। স্থানীয় মাটি ও কারিগরদের দক্ষতায় তৈরি এসব টালি টেকসই, নান্দনিক নকশা ও মানের কারণে বিদেশি ক্রেতাদের কাছে সমাদৃত হচ্ছে।

স্থানীয় উদ্যোক্তাদের তথ্যমতে, ২০০২ সালের পর মুরারিকাটিতে পোড়ামাটির টালি তৈরির কার্যক্রম শুরু হয়। ধীরে ধীরে এ শিল্পের প্রসার ঘটে। বর্তমানে এসব কারখানায় তৈরি হচ্ছে বিভিন্ন নকশার ফ্লোর ও ওয়াল টালি। স্থানীয় মাটি ব্যবহার করে তৈরি এসব পণ্য দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে।

টালি তৈরির প্রক্রিয়ায় প্রথমে মাটি সংগ্রহ করে তা কাদায় পরিণত করা হয়। এরপর ছাঁচে ফেলে প্রয়োজনীয় আকৃতি দেওয়া হয়। কয়েক দিন শুকানোর পর চুল্লিতে প্রায় ২৪ ঘণ্টা পোড়ানো হয় টালিগুলো। এরপর মান যাচাই করে বাজারজাত ও রপ্তানির জন্য প্রস্তুত করা হয়।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

সংশ্লিষ্টরা জানান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে এসব টালি রপ্তানি হচ্ছে। এ শিল্পে স্থানীয় বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কারিগর, শ্রমিক, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকার সঙ্গে জড়িয়ে রয়েছে এ শিল্প।

উদ্যোক্তারা বলেন, মুরারিকাটির মাটির গুণগত মান ও কারিগরদের দক্ষতার কারণে এখানকার টালি টেকসই ও দৃষ্টিনন্দন হয়। বিভিন্ন নকশায় তৈরি এসব পণ্যের বিদেশে চাহিদা রয়েছে। তবে শিল্পটির আরও বিকাশে সরকারি সহায়তা, সহজ অর্থায়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, কলারোয়ার হাতে তৈরি টালি দেশের ঐতিহ্যবাহী কুটিরশিল্পের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ইউরোপসহ বিভিন্ন দেশের বাজারে এ পণ্যের সম্ভাবনা রয়েছে। যথাযথ সহযোগিতা পেলে উৎপাদন ও রপ্তানি আরও বাড়ানো সম্ভব।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সাতক্ষীরা কার্যালয়ের কর্মকর্তা গৌরব দাস জানান, উদ্যোক্তারা চাইলে প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও উৎপাদন উন্নয়নে সহযোগিতা দেওয়ার সুযোগ রয়েছে। সরকারের ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতায় এ ধরনের সম্ভাবনাময় শিল্পের বিকাশে কাজ করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...