মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভবনের পাশে মাটির নিচে থাকা বৈদ্যুতিক কেব্লে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আজ সকাল সোয়া ৮টার দিকে হাসপাতাল ভবনের পাশে মাটির নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক এলটি (লো টেনশন) কেব্লে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

