পরিত্যক্ত জমিতে পড়ে ছিল ৬ বছরের কন্যার লাশ, পাশেই গুরুতর জখম বাবা

গতকাল বুধবার বিকেল ৫টার দিকে দাদার সঙ্গে দেখা করে রামকৃষ্ণদী থেকে বাড়ি ফেরার পথে তওবা ও তার বাবা সশস্ত্র হামলার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।
দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে রামকৃষ্ণদী গ্রামের ‘মোল্লা ব্রিকস’ ইটভাটা সংলগ্ন নির্জন পরিত্যক্ত জমিতে ফেলে রেখে যায় এবং তার বাবাকে কুপিয়ে জখম করে।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ও হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সারাদেশ থেকে আরও পড়ুন

