বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

সাইকেলে অফিসে যাওয়ার পথে জেলা পরিষদের কর্মচারী নিহত

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম
সাইকেলে অফিসে যাওয়ার পথে জেলা পরিষদের কর্মচারী নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তার হোসেন (৫৬) নামের জেলা পরিষদের এক কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তার হোসেন কিশোরগঞ্জ জেলা পরিষদের অফিস সহায়ক ছিলেন। সকালে সাইকেলে করে অফিসে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই দুই যানবাহনের মাঝখানে পড়ে গুরুতর আহত হন মুক্তার হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা পরিষদের স্টেনোগ্রাফার রুপা বিশ্বাস বলেন, মুক্তার ভাই খুবই ভালো মানুষ ছিলেন। সকালে অফিসে আসার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে আমরা হাসপাতালে খোঁজখবর নিই। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...