চালতা পাড়া নিয়ে বিরোধে ঘরবাড়িতে তাণ্ডব, কাটা পড়ল অর্ধশতাধিক গাছ

আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, টিনের তৈরি ঘরগুলোর বেড়া ধারালো অস্ত্রের কোপে ছিন্নভিন্ন হয়ে গেছে। কোথাও টিন কেটে বড় ছিদ্র করা হয়েছে, কোথাও ভেঙে ফেলা হয়েছে দরজা-জানালা। ঘরের ভেতরে কাপড়চোপড়, সেলাই মেশিন, কাগজপত্র, চাল-ডালসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। মেঝেতে পড়ে থাকতে দেখা যায় রান্না করা ভাত-তরকারিও। ভাঙচুরে ঘরগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।
জয়নাল আবেদীনের দাবি, হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি বাড়ির আঙিনা ও আশপাশের অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে। কেটে ফেলা গাছের মধ্যে পেঁপে, নারিকেল, আম, জাম, লিচু ও অর্জুনসহ বিভিন্ন ফলজ ও অন্যান্য গাছ রয়েছে। বাড়ির বিভিন্ন স্থানে কাটা গাছ ও ডালপালা পড়ে থাকতে দেখা যায়।
সারাদেশ থেকে আরও পড়ুন

