বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়
বিজ্ঞাপন

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় আটক

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম
পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় আটক

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আবদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করেন। আবদুর রহিম গরু চুরি করে জবাইয়ের বিষয়টি স্বীকার করলে তাঁকে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

গরুর মালিক আইযুব মিয়া জানান, অন্য একজনের কাছ থেকে গরুটি বর্গা নিয়ে তিনি লালন-পালন করছিলেন। বর্তমানে গরুটির বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন বলেন, পাহাড়কেন্দ্রিক এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...