বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

জুয়ার টাকা জোগাতে নেন ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম
জুয়ার টাকা জোগাতে নেন ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও

জুয়া খেলার টাকা জোগাড় করতে বিভিন্ন এলাকায় মসজিদে ইমামতির চাকরি নিতেন। এরপর ইমামতির সুবাদে স্থানীয় মানুষের সঙ্গে গড়ে তুলতেন সখ্য। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে নানা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতেন টাকা।

এভাবেই জামালপুরের মেলান্দহ উপজেলাসহ বিভিন্ন স্থানে প্রতারণার অভিযোগ ওঠে মুফতি মিজানুর রহমানের (৪৭) বিরুদ্ধে। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে তাকে কুমিল্লা নগরের শাসনগাছা এলাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, মিজানুর মেলান্দহের মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করতে এসে স্থানীয়দের কাছ থেকে ১৫ লাখ টাকার বেশি নেওয়ার অভিযোগের পর স্ত্রী-সন্তান নিয়ে আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভুক্তভোগীদের পক্ষে করা নতুন একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা পুলিশ।

ভুক্তভোগীদের অভিযোগ, মিজানুর রহমান মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে যোগদানের প্রায় তিন মাসের মাথায় বিভিন্ন প্রলোভন ও নানা অজুহাত দেখিয়ে স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার গত ৭ অক্টোবর রাতে স্ত্রী-সন্তানসহ আত্মগোপনে চলে যান।

গ্রেপ্তার মিজানুর রহমান কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর গাজীপুরের আসরা মসজিদবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মুহা. ইসমাঈল মজুমদার। জাতীয় পরিচয়পত্রে তার বর্তমান ঠিকানা ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর ৩১২ নম্বর বাড়ি, ডাকঘর ফরিদাবাদ-১২০৪ উল্লেখ রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...