ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক যুবককে ছুরিকাঘাতের পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার রাতে ঢাকা অভিমুখী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই যুবককে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

