সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পণ্য সরবরাহ বন্ধ

সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, ভারত থেকে পণ্য নিয়ে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় থাকা ট্রাকচালক ও তাঁদের সহকারীরা রাতে ভারতে ফিরে যান। পরে বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের অভিযোগ রয়েছে। অতীতেও এ ধরনের ঘটনায় কয়েকজন আটক হয়েছেন।
এ কারণে পণ্য খালাস সম্পন্ন না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের বন্দরের ভেতরে রাতে অবস্থান করতে বলা হয়। এ নির্দেশনা নিয়ে জটিলতার সৃষ্টি হলে বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় পক্ষ পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানান তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

