শুধু বর্জ্য সংগ্রহ করে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশ সচিব

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুন নাহার বলেন, পরিবেশবান্ধব নকশা বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি শিল্প খাতের দক্ষতা বাড়ানো সম্ভব। এজন্য নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ প্রয়োজন। প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে প্রকল্পটির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ইউএনআইডিওর ভিয়েনা কার্যালয়ের প্রকল্প ব্যবস্থাপক ড. রানা প্রতাপ সিং জানান, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্লাস্টিক খাতের অবদান প্রায় ১ শতাংশ। বর্জ্য খাতের অবদান ৭-৮ শতাংশ হলেও প্লাস্টিক পুনর্ব্যবহার খাতের অবদান ০.২৫ শতাংশের নিচে। নতুন প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে এ খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রকল্পের অন্যতম অর্জন হিসেবে উৎপাদকদের বর্ধিত দায়িত্ব (ইপিআর) নির্দেশিকা প্রণয়ন ও গেজেট প্রকাশের কথা জানান তিনি। পুনর্ব্যবহারকারীদের ব্যবসাকে ডিজিটাল কাঠামোতে আনতে ‘প্লাস্টিক পাথ’ নামের একটি সফটওয়্যার তৈরি করে পরিবেশ অধিদপ্তরকে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

