বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

স্বামীর জামিন করানোর কথা বলে নারীকে ধর্ষণের চেষ্টা যুবদল নেতার

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
স্বামীর জামিন করানোর কথা বলে নারীকে ধর্ষণের চেষ্টা যুবদল নেতার

স্বামীর জামিন করানোর কথা বলে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হযরত আলী মন্ডল নামে যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পর থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফুলবাড়ীয়া থানায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। অভিযুক্ত হযরত আলী মন্ডল উপজেলার পুটিজানা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের অনুসারী।

ভুক্তভোগী নারী একই ইউনিয়নের বৈলাজান গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। তিনি অতীতে পুটিজানা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী দুলাল মিয়া একটি মারামারির মামলায় কারাগারে ছিলেন। প্রায় দেড় মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। তবে দুলাল মিয়া কারাগারে থাকা অবস্থায় তাকে মুক্ত করার আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন হযরত আলী।

গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে জাহানারার ঘরে যান হযরত আলী। এ সময় তিনি ওই নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারী বাধা দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারী জানান, আমাকে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ব্যক্তি বিভিন্নভাবে বিরক্ত করে আসছিলেন। সম্প্রতি আমাকে ধর্ষণের চেষ্টা করেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হযরত আলী মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বলেন, বিষয়টি নিয়ে জেলা নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...