শতবর্ষী ধর্মপল্লি থেকে চুরি হওয়া ৪০ কেজির সেই ঘণ্টা উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শতবর্ষী রানীখং সাধু যোসেফের খ্রিষ্টীয় ধর্মপল্লি থেকে চুরি হওয়া ৪০ কেজি ওজনের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
চুরির দুই দিন পর আজ শুক্রবার সকালে শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশের একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার রাতে কুল্লাগড়া ইউনিয়নের ধর্মপল্লি থেকে ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘণ্টাটির আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকার বেশি।
সারাদেশ থেকে আরও পড়ুন

