বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই কার্গোয় ফাটল

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর তাঁদের দুটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে জাহাজটি সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে রক্ষা করেছে। বর্তমানে ওই কার্গোটি নিরাপদে রয়েছে।
বরিশাল খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, দুর্ঘটনায় প্রায় ৭০ শতাংশ গম সুরক্ষিত রয়েছে। বাকি ৩০ শতাংশ গম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খবর পেয়ে বিভাগীয় কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

