বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদির
বিজ্ঞাপন

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

শুক্রবার (৩০ অক্টোবর) কুমিল্লায় মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) কার্যালয়ে ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব, কুমিল্লার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস)-এর আইন উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু।

তিনি বলেন, দীর্ঘ ১৪ বছর পার হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি। একইভাবে সাংবাদিক আলিফ হত্যার রহস্যও এখন পর্যন্ত উদ্‌ঘাটিত হয়নি। তিনি বর্তমান সরকারের কাছে সাগর-রুনি ও আলিফ হত্যাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক আলিফসহ নিহত সব সাংবাদিকের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও হামলার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাংবাদিকদের ওপর হত্যা ও নির্যাতনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। সাগর-রুনি ও আলিফসহ নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

মাসাসের চেয়ারম্যান মীরজা ফসিহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দেলোয়ার হোসেন ভূঁইয়া, সাপ্তাহিক দেশ পত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশনের সম্পাদক শাহরিয়ার শিকদার, দৈনিক জনতার মতামতের প্রতিনিধি আলী হোসেন জনি, জয়যাত্রার সম্পাদক মীরজা সাইদিয়া আইরিন জ্যোতি এবং জয়যাত্রার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ। এ ছাড়া বক্তব্য দেন মো. আব্দুস সালাম, মোশারফ হোসেন, বাবুল হোসেন, মীজান ও খোরশেদ প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...